মৃত্যুহীন দিনে চট্টগ্রামে ২১ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ এবং উপজেলা পর্যায়ে ৯ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।
শনিবার (৯ অক্টোবর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৮১৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৯৯২ জন। এর মধ্যে নগরে ৭৩,৮২০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮,১৭২ জন।
তিনি বলেন, গতকাল শুক্রবার বিআইটিআইডিতে ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করো কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুণ্ড ২ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২০ এবং উপজেলায় ৫৯০ জন।


আপনার মতামত লিখুন