সীতাকুন্ড আবাসিক হোটেলে আগুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৭:০৭ রাত
চট্টগ্রামের সীতাকুন্ড পৌর সদরের একটি আবাসিক হোটেলে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কোন প্রাণহানী না ঘটলেও লাখ টাকার সম্পদহানী হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে পাঁচ তলা বিশিষ্ট জলসা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানে আলম জানান, জলসা হোটেলের ২য় তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সাথে সাথে হোটেলে থাকা বেশ কয়েকজন পর্যটক নিচে নেমে যেতে সক্ষম হন। তাই কোন প্রানহানীর ঘটনা ঘটেনি।
সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আলম বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন