সীতাকুণ্ড মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামী গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিভিন্ন মামলায় পরোয়ানা ভূক্ত ১২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
উপজেলার কুমিরাস্থ মছজিদ্দা এলাকা থেকে পেনাল কোড এর পরোয়ানা ভূক্ত আসামী জয়শী আচার্য্য, পুষ্পিতা আচার্য্য, মধু মিতা আচার্য্য, কম্পিতা আচার্য্য, দীপক আচার্য্য দোলনকে পুলিশ গ্রেফতার করে। জাফরাবাদ থেকে রাজিয়া বেগম, স্বামী- মোঃ মনির, মোঃ একরাম, পিতা- মোঃ মনির, মোঃ আয়াত উদ্দিন, পিতা- মোঃ মনিরকে গ্রেফতার করা হয়। কুমিরার আলেকদিয়া এলাকা থেকে পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আব্দুল মান্নান (২৮) কে গ্রেফতার করা হয়।
৪ নং মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেলখিল থেকে আবুল কাসেমকে গ্রেফতার করে পুলিশ। ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যম ঘোড়ামারা, (ইয়াছিন চৌকিদারের বাড়ী) থেকে মুঃ মুজাহিদ ইসলাম প্রকাশ রকি (৩০) কে গ্রেফতার করে।
মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন