খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চোবাই গালের দাঁত ফালাই দিমু: মিরসরাইয়ে ওয়ার্ড আ’লীগ সভাপতিকে চেয়ারম্যান জাহাঙ্গীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৩:০৭ অপরাহ্ণ
চোবাই গালের দাঁত ফালাই দিমু: মিরসরাইয়ে ওয়ার্ড আ’লীগ সভাপতিকে চেয়ারম্যান জাহাঙ্গীর

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে এক ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীণ নেতাকে ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক ফোনে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে। ওই প্রবীণ নেতা মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছার। তাকে গালাগালির অভিযোগে অভিযুক্ত একই উনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

তাদের উভয়ের মাঝে তর্কবিতর্ক ও অকথ্য ভাষায় গালাগালির একটি অডিও রেকর্ড বর্তমানে টক অফ দা মিরসরাইয়ে পরিণত হয়েছে। ২ মিনিট ৪৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ ফেসবুকে ইতি মধ্যেই ভাইরাল হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের মুঠো ফোনে ঘুরছে সেটি।

অডিও রেকর্ড থেকে জানা যায়, একটি রাস্তার কাজ উদ্ধোধনকে নিয়ে ফেসবুকে কমেন্টস করায় উভয়ে মধ্যে বাগ বিতন্ডা হয়। বাগ বিতন্ডায় চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ওই প্রবিণ রাজনৈতিককে বলেন উল্টা পাল্টা কমেন্টস করলে চোবাই গালের দাঁত ফালাই দিমু (থাপ্পর দিয়ে মুখের দাঁত ফেলে দেব), কে সাহস দিছে তোকে কমেন্ট করতে? তোকে গালে গালে চোবাবো বেয়াদপ কোথাকার, কুত্তার বাচ্ছা।

এসময় সভাপতি নরুল আবছারকে বলতে শুনা যায়, যেখানে সে খানে বংশের পরিচয় দিবেন না। আপনি চা দোকানের মেছিয়ার থেকে চেয়ারম্যান হয়েছেন।

ওই ওয়ার্ড সভাপতি অভিযোগ করে বলেন, চেয়ারম্যান সবসময় তার নিজের ইচ্ছে মত নিজের পছন্দের লোকজন নিয়ে কাজ করে দলিয় লোকদের ডাকে না। কিছু বললেই বলে আমি নির্বাচিত চেয়ারম্যান নই টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছি। সেদিন আমাকে না জানিয়ে আমার ওয়ার্ডে একটি রাস্তার কাজ উদ্ধোধন করে। এব্যাপারে আপত্তি জানাতেই তিনি আমাকে খুব খারাপ আচরণ করেছেন। আমার বয়স এখন ৭০এর কাছাকাছি, ৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। এব্যাপারে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে বিচার দিয়েও কোন বিচার পাইনাই।

চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, ওই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। প্রথমবারের মতো তাকে সতর্ক করার জন্য একটু বকাবাধ্য করেছি।

মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ওডিওটি আমারা শুনেছি ওয়ার্ড সভাপতিও বিষয়টি আমাদেরকে মৌখিক ভাবে জানিয়েছেন। তবে এটি প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগ দেখবে। তারা যদি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে তাহলে সাংগঠনিক নিয়ম অনুসারে আমরা ব্যাবস্থা নিব।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…